বিজ্ঞপ্তি
সোমবার, ১৩ জুলাই ২০২৬ প্রিন্ট ৬৬ বার পঠিত
বীমা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬ এ ভূষিত হয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ এ এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Posted ০৮:০০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com