নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬ প্রিন্ট ১৪৪ বার পঠিত
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মাশো কার্মা হামু দর্জি ১৯ জুলাই সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ সরওয়ার হোসেন এবং ভুটান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ-ভুটান দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, ডিজিটাল ব্যাংকিং, আর্থিক খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
Posted ০৮:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com