Ad
x

সংসদের মুলতবি বৈঠক বসছে সোমবার

রবিবার, ২৮ জুন ২০২০   প্রিন্ট   ৪২০ বার পঠিত

সংসদের মুলতবি বৈঠক বসছে সোমবার

সংসদ প্রতিবেদক : পাঁচ দিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল সোমবার আবার শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক বসবে। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেয়া হয়।

করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এজন্য দীর্ঘ এ মুলতবি। ৩০ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে।

একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।

এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর রোববার পর্যন্ত ১৭ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com