Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১২ কোটি টাকার বেশি লেনদেন

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ৩২৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২১ কোম্পানির ১১২ কোটি ২ লাখ ৯০‘ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, বিচ হ্যাচারি, ওয়ালটন হাইটেক, মার্কেন্টাইল ব্যাংক, রেনেটা, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইস্ক্রিম, কেডিএস এক্সেসরিজ, ম্যারিকো এবং স্কয়ার ফার্মা।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯১ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ৭৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৬ টাকা ৮০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৫ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ ওয়ালটন হাইটেকের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৬৩ টাকা ৮০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ১৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা, রেনেটার ১২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা, ম্যারিকোর ২ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৯:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com