|

Advertisement
×

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শনিবার, ২৫ মে ২০১৯   প্রিন্ট   ১০১৩ বার পঠিত

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ডিসেম্বরে হিসাব বছর শেষ হওয়া ৩ কোম্পানির পর্ষদ গেলো সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি গেলো সপ্তাহে লভ্যাংশ ঘোষনা করেছে সেগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মাইডাস ফাইন্যান্সিং: ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই বোনাস। সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয়(ইপিএস)হয়েছে ৯ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৫ জুলাই সকাল ১১ টায় মাইডাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ২৫ জুন।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ১ টাকা ৬০ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা (রিস্টেটেড)।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ জুন সকাল ১১ টায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১৩ জুন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানির পর্ষদ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর পুরোটাই নগদ। আলোচ্য সময়ে কোম্পানির (ইপিএস)হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ২৭ পয়সা।

সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৫ জুলাই বেলা ১২ টায় রাজধানীর হোটেল পূর্বানীতে হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১২ জুন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com