Ad
x

সরকারি ত্রাণের চাল পেয়েছে ৬ কোটি ৮৯ লাখ মানুষ

সোমবার, ২২ জুন ২০২০   প্রিন্ট   ৪২৮ বার পঠিত

সরকারি ত্রাণের চাল পেয়েছে ৬ কোটি ৮৯ লাখ মানুষ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মোট ৬ কোটি ৮৯ লাখ ৭১ হাজার মানুষ সরকারি ত্রাণের চাল পেয়েছে। সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত রোববার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯৮৯ এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৮৯ লাখ ৭১ হাজার জন।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৪ কোটি ৯ লাখ টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে, ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৩ কোটি ৩৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৫১ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৮০ হাজার বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com