|

Advertisement
×

সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৪৮ বার পঠিত

সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ‘ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড’ নামে একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) প্রয়োজনীয় আইন-কানুন মেনে সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে ইবনে সিনা।

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের সম্পূর্ণ বিনিয়োগ করবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইবনে সিনা সহযোগী কোম্পানি গঠন করতে পারবে।

ইবনে সিনার সহযোগী প্রতিষ্ঠান ‘ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড’ এর অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com