|

Advertisement
×

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৭০ বার পঠিত

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ সম্প্রতি ঢাকার গ্রান্ড প্যালেসে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, সকল শাখা প্রধানগণসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক এলএল.এম, এসিএস। গত বছরের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় মূখ্য নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

Posted ০৪:২২ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com