|

Advertisement
×

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সংশোধনী

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সংশোধনী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্যে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মোট সম্পদের বিপরীতে বিনিয়োগের পরিমাণে বড় পার্থক্য দেখা গেলেও কোম্পানিটি জানিয়েছে, প্রকাশিত বিনিয়োগের তথ্য সঠিক নয়। কোম্পানিটির পক্ষ থেকে আইডিআর’র ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস)প্ল্যাটফর্মে তথ্য আপলোডের সময় কারিগরি ভুলের কারণে এ অসঙ্গতি তৈরি হয়েছে।

আইডিআরের প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ ছিল ১০৯ কোটি ৭৬ লাখ টাকা। এর বিপরীতে মোট বিনিয়োগ দেখানো হয়েছে মাত্র ২৭ লাখ টাকা। এ হিসাবে বিনিয়োগের সঙ্গে মোট সম্পদের অনুপাত দাঁড়ায় প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ।

সাধারণত বীমা কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই খাতসংশ্লিষ্ট বিভিন্ন উপাত্ত প্রকাশ করে আইডিআরএ।

তবে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স বলছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে তাদের প্রকৃত মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৩৮ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৪৪২ টাকা। কোম্পানির দেওয়া হিসাব অনুযায়ী, মোট সম্পদের বিপরীতে এ বিনিয়োগের অনুপাত প্রায় ৩৪ দশমিক ৭৬ শতাংশ।

গত ১৯ সেপ্টেম্বর ব্যাংক বীমা অর্থনীতিতে প্রকাশিত ‘সম্পদের তুলনায় বিনিয়োগে বড় পার্থক্য’ শিরোনামের প্রতিবেদনে আইডিআরের তথ্যের বরাত দিয়ে কোম্পানিটির ২০২৬ সালের প্রথম প্রান্তিকের সম্পদ ও বিনিয়োগের হিসাব তুলে ধরা হয়।

কোম্পানিটির দাবি, আইআইএমএস প্ল্যাটফর্মে প্রথম প্রান্তিকের তথ্য আপলোড করার সময় সমাপনী মোট বিনিয়োগের ঘরে ভুলবশত ২৭ লাখ টাকা প্রদর্শিত হয়। এটি ছিল অনিচ্ছাকৃত কারিগরি ভুল। প্রকৃতপক্ষে ওই প্রান্তিক শেষে কোম্পানির মোট বিনিয়োগ ছিল ৩৮ কোটি ১৫ লাখ টাকা।

সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রকাশিত তথ্যের কারণে কোম্পানিটির বিনিয়োগ-সম্পদ অনুপাত নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, আইআইএমএস-এ প্রদর্শিত বিনিয়োগের তথ্য সংশোধনের জন্য ইতোমধ্যে আইডিআরের কাছে আবেদন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর আইডিআরএ তাদের আবেদন গ্রহণ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com