|

Advertisement
×

সাত সদস্যকে সংবর্ধনা দিয়েছে ডিবিএ

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৩৪ বার পঠিত

সাত সদস্যকে সংবর্ধনা দিয়েছে ডিবিএ

জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সদস্য কাজী ফিরোজ রশীদ, আহসানুল ইসলাম টিটু, মো. শফিকুর রহমান, আব্দুস সালাম মুর্শেদী ও আব্দুল মমিন মণ্ডল এবং ডিবিএর সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এবং যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে সংগঠনটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সব সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিবিএর পরিচালকরা অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন ডিবিএর প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন। তিনি অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে অতিথিদের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুঁজিবাজারের অংশীজন হিসেবে তারা নিজ নিজ জায়গা থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন। ডিবিএ প্রেসিডেন্ট পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি ও সাম্প্রতিক বিভিন্ন কার্যকর উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন, ডিবিএ এরই মধ্যে পুঁজিবাজারের একটি সুপ্রতিষ্ঠিত ও কার্যকর সংগঠন হিসেবে পরিচয় লাভ করেছে। বাজারের উন্নয়নে ডিবিএর বহুমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক ও মো. শাকিল রিজভী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com