Ad
x

সাধারণ বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৩৪৯ বার পঠিত

সাধারণ বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী

সাধারণ বীমা কর্পোরেশনের নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে মোঃ জাকির হোসেন চৌধুরীকে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বীমা কর্পোরেশন আইন, ২০১৯-এর ৯(৪) ধারা অনুযায়ী অতিরিক্ত সচিব ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক মোঃ জাকির হোসেন চৌধুরীকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

০৮ এপ্রিল  জারি করা এ আদেশে উল্লেখ করা হয়, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) রয়েছে।

এদিকে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে  মোহাম্মদ জয়নুল বারীর দেয়া পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

মোহাম্মদ জয়নুল বারী গত ২ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র দাখিল করেন।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com