নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ প্রিন্ট ৩৫১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৭-২১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির বা ৮.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১৬.২৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ১৪.৯১ শতাংশ, বেক্সিমকোর ১১.৭৫ শতাংশ, ডেল্টা লাইফের ১০.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৪৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৩৬ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, জেনেক্সের ২.৭৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৭২ শতাংশ বেড়েছে।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com