বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে কে এন্ড কিউ

শনিবার, ২০ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩১০ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে কে এন্ড কিউ

বিদায়ী সপ্তাহে (১৪-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কে এন্ড কিউয়ের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে কে এন্ড কিউয়ের উদ্বোধনী দর ছিল ২৪৯ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩০২ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫৩ টাকা ১০ পয়সা বা ২১.৩১ শতাংশ। এর মাধ্যমে কে এন্ড কিউ ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। ১০ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকা।

বিডি মনোস্পুল পেপার লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ১৫.৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৫.৩৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১১.৮১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.৭২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১১.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১১.৫৯ শতাংশ এবং সানলাইফ ইন্সুরেন্সের ১১.৫৬ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:৫০ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com