শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২০৩ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১৫-১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৪.২৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৭ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ১১.৮৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৭০ পয়সা।

১১.৩২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২১ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট ফাইন্যান্সের ১১.১১ শতাংশ, আইডিএলসির ১০.৯৯ শতাংশ, ডিবিএসইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৯৮ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ৯.৬০ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯.৪০ শতাংশ, পাওয়ার গ্রিডের ৮.৭৮ শতাংশ এবং ভিএফএস থ্রেড এন্ড ডাইংয়ের ৮.৭২ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box
×

Posted ০৬:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com