নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ প্রিন্ট ২২৭ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে অ্যাপেক্স ফুডের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।
সপ্তাহের শুরুতে অ্যাপেক্স ফুডের উদ্বোধনী দর ছিল ২৮১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৯৩ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১২ টাকা বা ৩৯.৭৯ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাইডেলবার্গ সিমেন্টের ৩৮.৩৬ শতাংশ, সোনালী আঁশের ২১.৫৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৮.১৫ শতাংশ, মনোস্পুল পেপারের ১৫.৭৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৬.৬৭ শতাংশ, বিচ হ্যাচারির ১৪.২৫ শতাংশ, আইটি কনসাল্টন্টের ১১.৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৫৯ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের ১১.৫০ শতাংশ দর বেড়েছে।
Posted ০১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com