শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসী ফুটওয়্যার

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৪৪ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসী ফুটওয়্যার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মার্চ’২৩) সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যারের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

সপ্তাহের শুরুতে লিগ্যাসী ফুটওয়্যারের উদ্বোধনী দর ছিল ৪৩ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৬ টাকা ২০ পয়সায়।

আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা বা ২৯.২০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে হাক্কানী পাল্পের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ১২.৬০ শতাংশ।

১০.২৯ শতাংশ দর বেড়ে ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস।

সপ্তাহজুড়ে ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে শ্যামপুর সুগারের। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৯.৯১ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সমতা লেদারের ৯.৪৬ শতাংশ, আরডি ফুডের ৯.০৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.৫৬ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৭.৩১ শতাংশ, জুট স্পিনার্সের ৭.১৩ শতাংশ এবং জিকিউবল পেনের ৫.৬৮ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, এর আগের সপ্তাহে সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে আলহাজ্ব টেক্সটাইলের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ওই সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৩ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯৪ টাকা ৩০ পয়সায়।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছির ২০ টাকা ৬০ পয়সা বা ১১.৮৬ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ০৫:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com