|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং

শুক্রবার, ২৪ মে ২০২৪   প্রিন্ট   ২৪৭ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিথুন নিটিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮.৭৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর বেড়েছে ২৮.১৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬ টাকা ৪০ পয়সায়। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

২২.৪০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইয়াকিন পলিমার।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- অ্যাকটিভ ফাইনের ১৪.২৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২.২৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.৬৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮.৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৮.২৪ শতাংশ এবং গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫১ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com