|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি কোম্পানি

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৭১ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টি কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ৬০০ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৪৫ টাকা ৪০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৪৫ টাকা ৩০ পয়সা বা ২৪.২১ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২০.০৩ শতাংশ।

সপ্তাহজুড়ে তৃতীয় সর্বোচ্চ মেট্রো স্পিনিংয়ের ১৮.২৯ শতাংশ দর বেড়েছে। চতুর্থ সর্বোচ্চ ন্যাশনাল ফিড মিলের ১২.০৮ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ৯.৩২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.৯৯ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৬.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ৬.৬৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৬.৬০ শতাংশ এবং রূপালী লাইফের ৫.৬৪ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (১৬-১৮ এপ্রিল) ৩ দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com