বিবিএ নিউজ.নেট
শনিবার, ২৪ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৭৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র ৬ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ৯.৭ শতাংশ দর বেড়েছে। এরপরে সিরামিক খাতে ৯.৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিমেন্ট খাতে ৯.১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৭.৮ শতাংশ, বিবিধ খাতে ৪.৬ শতাংশ, আর্থিক খাতে ৪.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.১ শতাংশ, ফার্মা খাতে ২.৭ শতাংশ, জীবন বিমা খাতে ২.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ শতাংশ, আইটি খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৪ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ৬ খাতে। খাতগুলো হচ্ছে- ভ্রমণ-অবকাশ, বস্ত্র, খাদ্য, ব্যাংক, টেলিকমিউনিকেশন ও কাগজ খাত।
Posted ০২:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com