Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

শনিবার, ২১ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৪৮ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে ৮ খাতে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ৬.৫ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে ৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাংক খাতে ২.৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.২ শতাংশ, ভ্রমণ খাতে ২ শতাংশ, বস্ত্র খাতে ১.৮ শতাংশ, সিরামিক ১.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.২ শতাংশ, জীবন বীমা খাতে ১.১ শতাংশ, আইটি খাতে দশমিক ৬ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৫ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে বাকী ৮ খাতে। খাতগুলো হচ্ছে- কাগজ, ট্যানারি, খাদ্য,ওষুধ, টেলিকমিউনিকেশন, প্রকৌশল ও পাট খাত।

Facebook Comments Box

Posted ০৪:২৮ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com