নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৫৭ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৫২ লাখ ২৭ হাজার ৫৬৬টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৫৩ লাখ ১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৬৪ লাখ টাকা।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৬৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, ব্রাক ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফিন্যান্স কোম্পানি লিমিটেড।
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com