Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ মার্চ’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.১২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪১৬ টাকা ৬০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১২১ টাকা ৩০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯২ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৬ টাকা ২০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৬০ কোটি ৫০ লাখ টাকা, খান ব্রাদার্সের ৫২ কোটি ৭৮ লাখ টাকা, লিন্ডেবিডির ৫০ কোটি ২৫ লাখ টাকা, হাক্কানি পাল্পের ৩৯ কোটি ৩৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা, রবি আজিয়েটার ৩৩ কোটি ৯৫ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ৩৩ কোটি ৬২ লাখ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com