Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

শনিবার, ২৫ জুলাই ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ জুলাই থেকে ২৩ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২ দশমিক ৪৪ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালট্যান্টস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

Facebook Comments Box

Posted ০৭:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com