|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ২২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬২৯ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ১১ লাখ ৫ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮২ কোটি ৯৩ লাখ টাকা।

ওরিয়ন ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৬৮ লাখ ৬২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৯ কোটি ৬৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্দো-বাংলা ফার্মা ও বারাকা পাওয়ার লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com