|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ১৩ আগস্ট ২০২২   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে (০৭-১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩২ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭২ লাখ ২৬ হাজার ১৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.২৯ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ৮৪ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮০ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকার, সোনালী পেপারের ৬৬ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার টাকার, কপারটেকের ৬৫ কোটি ৬২ লাখ ৪৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিয়রঢন ৬৫ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৬৪ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬১ কোটি ৩৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com