|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ২৭ আগস্ট ২০২২   প্রিন্ট   ৪৩৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭৭ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৬৬৬টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৫৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৫ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৩ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, মালেক স্পিনিং মিলস ও ইস্টার্ণ হাউজিং লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com