নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ৪০৭ বার পঠিত
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮২ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৩৫টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৫ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং মিলস, লাফার্জহোলিসিম বাংলাদেশ, ইস্টার্ণ হাউজিং, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং ও আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।
Posted ০১:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন