নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ প্রিন্ট ৩৫৫ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ লাখ ৪২ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৪১ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন হয়েছে।
যার বাজার মূল্য ৭৯ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৮ লাখ ৫১ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিক, রংপুর ডাইং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম এবং আলহ্বাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
উল্লেখ্য, এর আগের সপ্তাহে হ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্সের।
এর মাধ্যমে কোম্পানিটির ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছিল।
যার বাজার মূল্য ১৪৫ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকা।
Posted ০৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন