নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৭০ বার পঠিত
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্তির কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমান ছিল ১ টাকা ২ পয়সা।
অন্যদিকে ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমান ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৭ পয়সা। আর ৩০ জুন, ২০১৯ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৪০ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) পরিমাণ ৭ টাকা ২৩ পয়সা আর আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ৩ টাকা ২৮ পয়সা।
Posted ১০:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com