শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

রবিবার, ০৯ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৩০ বার পঠিত

সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। যা গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৬৪ বেড়ে অবস্থান করছে ১৫৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৩৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৭৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com