|

Advertisement
×

সিন্দুকছড়ি সেনা জোনের শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৩ বার পঠিত

সিন্দুকছড়ি সেনা জোনের শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে.কর্ণেল কাজী মো. কাওসার জাহান পিএসসি জি বলেছেন, পার্বত্য এলাকায় শান্তি নিশ্চিত করতে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধায়নে ১৪ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন নিয়মিত ভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসুস্থ ও অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান, গরিব ছাত্রছাত্রীদের মাঝে সহায়তাসহ ও র্আথ সামাজিক উন্নয়ন নানা কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ।

বুধবার সিন্দুকছড়ি জোন সদরে গরিব অসহায়দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নগদ টাকা,ঘরের জন্য টিন বিতরণ ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও গুইমারা সরকারি কলেজে ল্যাপ্টপ বিতরণকালে জোন অধিনায়ক এসব কথা বলেন।

এ সময় জোন উপঅধিনায়ক মেজর ফজলে রাব্বী, গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জোনায়েত বিন কবির জি ক্যাপ্টেন মো. আশিক, ক্যাপ্টেন মো. শরিফসহ জোনের দায়িত্বরত সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com