শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ২৪২ বার পঠিত

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ এপ্রিল’২৫ সূচকের পতন দিযে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক কলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৩৭.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩২.০১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৫.৬৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৩.৪৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৫ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৯৭৬ টি শেয়ার ১ লাখ ৫১ হাজার ৮১৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ১২ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৬৯.৬৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৬.২১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৫.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১১.৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৭৯ টির, কমেছিল ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৯৩১ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৮৫২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ১০০.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৭০.৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৮৮৬ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com