শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

সোমবার, ২৭ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। কিন্তু লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৫.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.২০ পয়েন্ট এবং সিডিএসইটি ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৬৫.৯৫ পয়েন্টে, ১৪০০.৮৮ পয়েন্টে এবং ৮২১.৮৪ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৫ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির বা ৩৪.০১ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৭টির বা ১৯.৪৭ শতাংশের এবং ১৬০টির বা ৪৬.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮০১.৫০ পয়েন্টে। সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৪৪টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com