শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ মে ২০২৪   প্রিন্ট   ২৪০ বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

আজ ১৩ মে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা ১১টার পর থেকে সূচকের তীর নিচে দিখে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৯.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬৬.৭৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪১.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭.৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, কমেছে ২২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৮ কোটি ৩ লাখ ৪৮ হাজার ৯৯৭ টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৬২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ২ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১২ মে ডিএসইতে ২৬ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৮০০ টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ২০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৮৫ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৮৬ লাখ ১২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৩৩৫.৭২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৯০ লাখ ৬৪ হাজার ৩৭৫ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ০৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com