বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৬২ বার পঠিত

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪৭ টির, দর কমেছে ২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২ টির। ডিএসইতে ৭১৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৮ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে। সিএসইতে ১৬৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৭ টির দর বেড়েছে, কমেছে ৪১ টির এবং ১৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৫:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com