নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৭ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫২৪ বার পঠিত
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন কমেছে ১৭৯ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ০.৮২ কমে অবস্থান করছে ১৬৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১১০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৭৮ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ ১৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৭৯ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকা।
Posted ০৩:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com