|

Advertisement
×

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   প্রিন্ট   ৫০৫ বার পঠিত

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার নামমাত্র উত্থান হলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। আজ উভয় শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪১৩.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১২৩৭.৫৯ পয়েন্টে এবং ১১৫৪.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসই ৬৩১ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬২ কোটি ১১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৬.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৮টির বা ৪০ শতাংশের এবং ১১৪টির বা ৩৩.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬.২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫ হাজার ৬৭১.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৫৯টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com