নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬ প্রিন্ট ২৭ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানির মোট আয় থেকে মোট ব্যয় ও বীমা দাবি (ক্লেইম) পরিশোধের পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির প্রকাশিত জীবন রাজস্ব হিসাব (লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট) অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে মোট আয়, ব্যয় এবং বীমা দাবি সমন্বয়ের পর উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৯০৭ কোটি ২৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ৩১ মার্চ ২০২৫ তারিখে এই ফান্ডের পরিমাণ ছিল ৮৩৩ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।
ফলে এক বছরের ব্যবধানে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৭৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
Posted ০২:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com