অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ মে ২০২৪ প্রিন্ট ২১১ বার পঠিত
৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ২৬ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ১৫ টাকা ৩১ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ৬ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১২ টাকা ৭১ পয়সা, যা আগের অর্থবছরে মাইনাস ২ টাকা ৮৩ পয়সা ছিল।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩০ টাকা ১৩ পয়সা।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com