Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

বুধবার, ১৫ মে ২০২৪   প্রিন্ট   ১৭৮ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ মে স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- মিডল্যান্ড ব্যাং, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং ব্যাংক এশিয়া।

রেকর্ড ডেটের কারণে আগামী ২০ মে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

মিডল্যান্ড ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে।

ব্যাংক এশিয়া পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ২২ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই।

 

Facebook Comments Box

Posted ০২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com