অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ প্রিন্ট ২১৩ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৯ ও ২০ মে স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- এনআরবিসি ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার ব্যাংক।
রেকর্ড ডেটের কারণে আগামী ২১ মে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এনআরবিসি ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩৩ পয়সা
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।
প্রাইম ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৩ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com