|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এমবি ফার্মা

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৪৮৬ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এমবি ফার্মা

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১১ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এমবি ফার্মা। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ ডিসেম্বর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৪২ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com