|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে লাফার্জহোলসিম

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   প্রিন্ট   ২৬১ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে লাফার্জহোলসিম

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৩ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে লাফার্জহোলসিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ মার্চ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

এরপর ২৮ মার্চ থেকে দেশের শেযারবাজারে স্বাভাবিক লেনদেন করবে কোম্পানিটি।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা।

আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ মে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com