নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ প্রিন্ট ১৮৫ বার পঠিত
এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৬ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৯ এপ্রিল এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৫ পয়সা।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে ২০২৩ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা।
আগামী ৯ মে, ২০২৩ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com