বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সয়াবিন চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৪৫৬ বার পঠিত

সয়াবিন চাষিদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর উদ্যোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সয়াবিন চাষিদের মধ্যে চার শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

রোববার এসআইবিএল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কমলনগর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে সয়াবিন চাষিদের মধ্যে চার শতাংশ মুনাফায় এ বিনিয়োগ বিতরণ করা হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহম্মদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিডারিড্যাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি অপারেশন অফিসার মোহাম্মদ শাকিল আনোয়ার, এসআইবিএল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চাষিরা।

Facebook Comments Box

Posted ০৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com