Ad
x

১০ মাস পর উৎপাদনে ফিরছে আজিজ পাইপস

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৯৫ বার পঠিত

১০ মাস পর উৎপাদনে ফিরছে আজিজ পাইপস

করোনার কারণে কাচাঁমাল জটিলতায় বন্ধ থাকার ১০ মাস পর উৎপাদনে ফেরার ঘোষণা দিয়েছে আজিজ পাইপস। আগামী ১ অক্টোবর থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কাচাঁমাল জটিলতায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ওই সময় কোম্পানিটি জানিয়েছিল, করোনা মহামারির কারনে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাচাঁমাল) সরবরাহ করছে না। যাতে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এছাড়া লোকাল বাজারে কাচাঁমালের অস্বাভাবিক দর বৃদ্ধি পেয়েছে। যা ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। যাতে পণ্য বাজারজাতকরনে কোম্পানি ভোগান্তিতে পড়বে। এই পরিস্থিতিতে কোম্পানির সি-সিফট থেকে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে কাচাঁমালের জটিলতা কেটে গেলে, আবারও উৎপাদন কার্যক্রম শুরু করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com