বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৪৩৫ বার পঠিত

১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী ১৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ফ্লোর প্রাইস উঠিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তবে কোম্পানিগুলোর দর একদিনে সর্বনিম্ন এক শতাংশ কমতে পারবে।

বুধবার (২১ ডিসেম্বর) বিএসইসি এ সিদ্ধান্ত জানিয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় উভয় স্টক এক্সচেঞ্জকে এ বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মার্কেটের লেনদেন বৃদ্ধির লক্ষ্যে ১৬৯টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে। এই কোম্পানিগুলো মার্কেট ক্যাপিটালাইজেশনের মাত্র ৫ শতাংশ অবদান রাখে।

তিনি বলেন, ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলেও শর্ত দেওয়া হয়েছে দুটি। একদিনে কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন ১ শতাংশ কমতে পারবে। আর সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে।

চলতি বছরের ২৮ জুলাই দরপতন ঠেকাতে শেয়ারবাজারর দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস আরোপ করেছিল নিয়ন্ত্রক সংস্থা।

Facebook Comments Box

Posted ০৩:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com