|

Advertisement
×

২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি: আইইডিসিআর

রবিবার, ২৯ মার্চ ২০২০   প্রিন্ট   ৬৮৬ বার পঠিত

২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি: আইইডিসিআর

গত ২৪ ঘণ্টায় দেশে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে কারও মৃত্যুও হয়নি।

আজ রোববার দুপুরে মহাখালীতে আইইডিসিআরে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ল্যাবগুলোতে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারও শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। তাই নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। মৃত্যুও হয়নি।

এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। আর ২৮জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডা. ফ্লোরা।

Facebook Comments Box

Posted ০১:০১ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com