|

Advertisement
×

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

রবিবার, ২৮ মে ২০২৩   প্রিন্ট   ২০৯ বার পঠিত

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

অস্বাভাবিক হারে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। কোম্পানিগুলো হলো- সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ এপ্রিল সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ১৪ টাকা। ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার গত ২১ মে ২৮ টাকা ৬০ পয়সা ছিল। আর ২৪ মে ৩৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com