নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ০২ এপ্রিল ২০২৩ প্রিন্ট ৪৬৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক লিমিটেড এবং এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
জানা যায়, আগামী ৯ এপ্রিল, দুপুর পৌনে ২টায় এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা হবে।
এদিকে, আগামী ১১ এপ্রিল, বিকাল ৩টায় সিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা হবে।
Posted ০৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন